• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে ব্রিজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রামের চন্দনাইশে ব্রিজের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের পাশে মো. হাশেম  নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে  উপজেলার গাছবাড়ীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মো. হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে। 
 
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মেরে কেউ ফেলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত