• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

স্টেশনে ট্রেনের স্টপেজ নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ দায়ের

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্টেশনে ট্রেনের স্টপেজ নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ দায়ের

হিলি স্টেশন। ছবি: বাংলাভিশন

দিনাজপুরের হিলি রেল স্টেশনে ট্রেনের স্টপেজ চালুকে কেন্দ্র করে ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগের প্রতিবাদে থানা লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হিলি এলাকার বাসিন্দা মিনুর রহমান হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বরাবর এই লিখিত অভিযোগটি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হিলি রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজ চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

হঠাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি ফেসবুক পেজ থেকে হিলি রেলস্টেশন এবং ট্রেনের স্টপেজ নিয়ে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের ফলে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি ও সামাজিক উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে বলে মনে করেন।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার করে করছে এবিষয় একটি অভিযোগ দায়েক করেন, এর সত্যতা যাচাই বাচাই করে। আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে হবে বলে যানান।

বিভি/কেএকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত