• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিষিদ্ধ আ.লীগের ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুকসুদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়, পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন দলীয় কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, দোকানপাটে লুটপাট ও হামলার ঘটনার নিন্দা জানান তারা।

বিক্ষোভ মিছিলে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান বলেন, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। 

তিনি আরও বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম যে কর্মসূচি ঘোষণা করবেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

বিক্ষোভ মিছিল থেকে এসব হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বিভি/এইচবি/এজেড

মন্তব্য করুন: