মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বানৌজা বিজয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
শনিবার(২১ নভেম্বর) দুপুর থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত দ্বীগরাজ নৌঘাঁটিতে জাহাজটি উন্মুক্ত করে জনসাধারণকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়। এসময় নৌবাহিনীর সকল নিয়ম মেনে যুদ্ধ জাহাজটি পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ। দর্শনার্থীদের যুদ্ধ জাহাজের সক্ষমতা, নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর স্কুলে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্গন প্রতিযোগিতা। পরে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে নৌঘাটি ও ঘাটি সংলগ্ন মসজিদে অনিষ্ঠিত হয় দোয়া মোনাজাত।
বিভি/ এআই













মন্তব্য করুন: