• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৩ জনের 

চট্টগ্রম

প্রকাশিত: ১১:৫৫, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিষাক্ত মদ পান করে প্রাণ গেল ৩ জনের 

ফাইল ছবি

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা খেজুর তলা এলাকায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু হয়েছে। মদ পানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার ওই এলাকায় একটি অনুষ্ঠান ছিলো। ওখানে বেশ কয়েকজন ব্যক্তি মদ পান করেন। তাদের মধ্যে ৫-৬ জন পরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এদের মধ্যে রবিবার ভোরে একজন এবং সন্ধ্যায় আরও একজনের মৃত্যু হয়। তাদের নাম নান্টু ঘোষ এবং উজ্বল দেব। ইতোমধ্যে তাদের একজনকে মোহরায় এবং আরেকজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। তাদের সৎকারের পর পুলিশ মৃত্যুর বিষয়টি অবগত হয় বলে জানান তিনি। 

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া রিপন দে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত ব্যক্তিদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি স্বজনরা।

বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি। সৎকারের পর ঘটনা জানতে পারে পুলিশ।
 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত