বোনের বাড়িতে বেড়াতে এসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
বোনের বাড়িতে বেড়াতে এসে শখের বসে ভ্যান চালাতে গিয়ে না দুর্ঘটনায় ফেরার দেশে চলে গেল ১৩ বছর বয়সী আহমদ শেখ। যে বোনের বাড়িতে বেড়াতে এসেছিল আনন্দ নিয়ে, সেখান থেকেই ফিরতে হলো লাশ হয়ে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গোপালবাড়ী এলাকায় আকিরুননেছা ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে বেড়িবাঁধ সড়কে ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা।
স্বজনদের বাড়িতে বেড়াতে এসে বোনের জামাইয়ের ভ্যান নিয়ে ঘুরতে বের হয়েছিল আহমদ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা লাগে ভ্যানটির। এতে গুরুতর আহত হয় সে। পরে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আহমদ শেখ গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার মৃত ইমান শেখের ছেলে। সে ঢাকায় পোশাক তৈরির কাজ করত।
একটি আনন্দের বেড়াতে আসা, একটি শখের ভ্যান চালানো, আর মুহূর্তেই সব শেষ! আহমদের এমন অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
বিভি/এসজি













মন্তব্য করুন: