• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীর উপর শিক্ষকের নির্যাতনের ভিডিও ভাইরাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:৫১, ২০ অক্টোবর ২০২২

আপডেট: ১৬:৫৪, ২০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
মাদ্রাসা শিক্ষার্থীর উপর শিক্ষকের নির্যাতনের ভিডিও ভাইরাল

ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে নির্যাতন করে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে। শিক্ষার্থীকে পিটিয়েছেন হাফেজ কামাল উদ্দিন নামের এক শিক্ষক।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা ছুরুত বিবি মসজিদের হেফজ খানায় এই ঘটনা ঘটে। 

ইতোমধ্যে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।মারধরের এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাদ্রাসাশিক্ষক হাফেজ কামাল উদ্দিনকে দ্রুত মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক ছাত্র দিয়ে ছেলেটিকে পা চেপে ধরে বেত দিয়ে নির্মমভাবে পেটাতে থাকেন শিক্ষক। দেখা যায় প্রায় ৫ থেকে ৬ মিনিট একইভাবে পেটানো হয় ওই ছাত্রকে। পেটানোর ভিডিওটি কেউ একজন ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। 

জানা যায়, পিটুনিতে আহত ছেলেটি সম্পর্কে সেই শিক্ষকের ভাগিনা। শিক্ষক বাড়ি যাওয়ার সময় ছেলেটিকেও সাথে নিয়ে যান।

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত