• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দণ্ডপ্রাপ্ত মেজর হাফিজের জামিন, মুক্তিতে বাধা নেই

প্রকাশিত: ২০:৩১, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
দণ্ডপ্রাপ্ত মেজর হাফিজের জামিন, মুক্তিতে বাধা নেই

রাজধানীর গুলশান থানার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মো. হাফিজ উদ্দিন আহমেদকে আপিলের শর্তে জামিন দেয়া হয়েছে। 

রবিবার (১০ মার্চ) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

গেলো ৫ মার্চ ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জমিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবী মহানগর দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল করেন।

শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এই মামলায় জামিন হওয়ায় হাফিজের কারামুক্তিতে বাধা নেই। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত