• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা

সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্না কেন খালাস, জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ১৩:৪৩, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪৬, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকলেও স্বপ্না কেন খালাস, জানালেন অ্যাটর্নি জেনারেল

ব্রিফিংয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। ছবি: বাংলাভিশন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। তার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা রাষ্ট্রের সঙ্গে আলোচনা এবং রামিসার বাবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সোহেল রানা নিজেই ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছিলেন। পাশাপাশি রামিসার বাবা, বোনসহ মামলার অন্য সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ বিবেচনায় নিয়ে হাইকোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।

অন্যদিকে, শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণের ঘটনায় স্বপ্না খাতুনের সংশ্লিষ্টতা না পাওয়ায় ট্রাইব্যুনালের দেওয়া তার মৃত্যুদণ্ড বাতিল করে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

স্বপ্নার খালাসের বিরুদ্ধে আপিলের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এবং রামিসার বাবার মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলার দ্রুত বিচারপ্রক্রিয়া নিয়েও কথা বলেন রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হলেও আইনি প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।

বিচারিক আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের বিষয়টিও উচ্চ আদালতের পর্যবেক্ষণে এসেছে বলে জানান তিনি।

এদিকে, প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল এবং দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা।

বিভি/এসএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত