• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুননির্বাচন দাবি

প্রকাশিত: ২০:৩৫, ১০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুননির্বাচন দাবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আইনজীবী সমিতির পুননির্বাচন দাবি করেছেন। দলীয় পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন নতুন সম্পাদক ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক। 

রবিবার (১০ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তারা এ কথা বলেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, এ নির্বাচনে কারচুপি করা হয়েছে। 

তিনি বলেন, আওয়ামী লীগের একদল বহিরাগত সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যালট বাক্স নিয়ে গেছে। আইনজীবীদের মারধর করেছে। তিনি সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নি:শর্ত মুক্তি দাবি করেন। 

এদিকে, নতুন সম্পাদক ব্যারিস্টার শাহ মঞ্জুরুল হক দাবি করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। একজন স্বতন্ত্র প্রার্থী ভোট গণনা নিয়ে যে ঝামেলা করেছে, তা সবাই দেখেছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত