মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ
সিরাজগঞ্জে ঘুমন্ত অবস্থায় মাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে নাহিদ ইমরান নিয়নকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে দণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জেবুন্নেসা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেন। আসামি নাহিদ ইমরান নিয়ন জুয়া খেলায় জড়িত হয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়লে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে মা রশিদা খানমকে গলাকেটে হত্যা করে।
এ ঘটনায় আসামির ভাই নাছিম ইমরান নিশাত মামলা করলে দীর্ঘদিন পলাতক থাকার পর আসামি নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করে পুলিশ।
বিভি/রিসি













মন্তব্য করুন: