• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনও দিন

প্রকাশিত: ১৪:৪১, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৪১, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনও দিন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনও দিন এ মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।  

বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। 

হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বর্তমানে চারজনই পলাতক। 

গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত