• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী

প্রকাশিত: ২০:১৮, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ২৩ জন বিচারক ও আইনজীবী

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন অধস্তন আদালতের ১৭ বিচারক ও ৬ আইনজীবী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বিচারপ্রাপ্যতা নিশ্চিত ও আইনি সেবা সম্প্রসারণ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন অধস্তন আদালতের ১৭ বিচারক ও ছয় আইনজীবী।

বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (পরিকল্পনা শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণ ও যাতায়াতের সময়কালকে কর্মকালীন হিসেবে গণ্য করা হবে প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- প্রশিক্ষণার্থী দলটিতে বিচারক, মন্ত্রণালয় কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসন, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বারের আইনজীবীরা অন্তর্ভুক্ত রয়েছেন। ২৩ জন হলেন– শেখ হুমায়ুন কবীর-জেলা ও দায়রা জজ, নরসিংদী; মো. হেমায়েত উদ্দিন-জেলা ও দায়রা জজ, কুমিল্লা; মো. মঞ্জুরুল হোসেন-মহাপরিচালক বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর; মো. মাসুম বিল্লাহ-যুগ্ম সচিব, আইন ও বিচার বিভাগ; এএইচএম তোয়াহা- অতিরিক্ত রেজিস্টার, হাইকোর্ট বিভাগ; মো. মাজহারুল হক-স্পেশাল অফিসার হাইকোর্ট বিভাগ; মো. সাইফুদ্দীন হোসাইন-সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; মো. মঈনউদ্দিন কাদির-সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; মুহাম্মদ আশেকুর রহমান-সিনিয়র সহকারী সচিব, আইন ও বিচার বিভাগ; মো. ফরিদুজ্জামান-সহকারী পরিচালক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট; মো. আশরাফুজ্জামান- সহকারী পরিচালক, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর; মনিকা খান-চিফ লিগ্যাল এইড অফিসার, কুমিল্লা; মনিরুজ্জামান-যুগ্ম জেলা ও দায়রা জজ, বরিশাল; মো. তৌহিদ আল আজাদ-যুগ্ম জেলা ও দায়রা জজ, নরসিংদী; অনুশ্রী রায়-সিনিয়র দেওয়ানি জজ, ঝিনাইদহ; মো. রকিবুল হাসান-দেওয়ানি জজ বগুড়া; মো. জাহিদুল ইসলাম-দেওয়ানি জজ, বরিশাল; মোহাম্মদ আলী-আইনজীবী, নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন; মোহাম্মদ কাইয়ুম-আইনজীবী, নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন; আফরোজা বেগম-আইনজীবী, নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন; আয়েশা বেগম-আইনজীবী, কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশন; সরকার গিয়াস উদ্দিন মাহমুদ-আইনজীবী, কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশন এবং শাহিদা আনোয়ার-আইনজীবী, কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশন

প্রজ্ঞাপনে বলা হয়, সফরের যাবতীয় খরচ বহন করবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রার কোনো ব্যয় হবে না। প্রতিনিধিদলটি আগামী ১ নভেম্বর বা তার নিকটবর্তী তারিখে জাপানের উদ্দেশে রওনা হবেন এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত