ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে ৪ নভেম্বর হাজিরার নির্দেশ
ফাইল ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভুঁইয়া ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, এবি পার্টির একটি অনুষ্ঠানে ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর তার কাছে বক্তব্যের ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসিকিউটর তামিম আরও জানান, আগামী ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ওই দিন তিনি হাজির হয়ে বক্তব্যের ব্যাখ্যা দেবেন বলে আশা করা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: