• NEWS PORTAL

  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেয়া হবে: আইনমন্ত্রী

প্রকাশিত: ১৩:২০, ৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:২১, ৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেয়া হবে: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে আইনি সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (৮ নভেম্বর) সকালে অধঃস্তন আদালতের বিচারকদের ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী আরো বলেন, বিচার বিভাগকে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধি বৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে এবং দুর্নীতিগ্রস্ত বিচারকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। বিএনপি সরকার বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান আইনমন্ত্রী। একইসাথে সংবিধান সংশোধন ও বাস্তবায়নের কথা বলেন মো.আসাদুজ্জামান।

মন্তব্য করুন: