• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি ২৩ নভেম্বর

প্রকাশিত: ১০:৩১, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শাপলা চত্বর মামলা: শেখ হাসিনাসহ ৪১ আসামির শুনানি ২৩ নভেম্বর

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ নভেম্বর) শুনানিতে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ কারাগারে থাকা আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়।

শাপলা চত্বরের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে পলাতক ৩০ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার কারাগার থেকে আদালতে হাজির করা হয় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা জলিল মন্ডল, সাংবাদিক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাসহ ১১ জনকে। শাহরিয়ার কবির, ডা. দীপু মনি ও ফারজানা রূপা ছাড়া অন্য আসামিদের হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরবর্তী তারিখ ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

পরে চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, জিয়াউল আহসান ও তার বোন বিচারকাজে বাধা সৃষ্টি করছেন।

এদিকে, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত