হাজারীবাগে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
রাজধানী হাজারীবাগে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কাঠালবাগান থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে রাজধানীর কাঠালবাগান থেকে অভিযুক্ত সিয়ামকে আটক করা হয়। এ সময় অস্ত্র ও রক্তমাখা পোশাকও জব্দ করে পুলিশ। সিসিটিভি ফুটেজে সিয়ামকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের ওই স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। সে রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: