• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দিন-দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ক্লিপ ভাইরাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দিন-দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ক্লিপ ভাইরাল

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পেছেন সতীশ বাবু লেইনে আজ দিন-দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাটারি রিকশায় আসা দু’ছিনতাইকারী রিকশায় চেপে বসা এক ব্যাক্তিকে ছোরার ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। আশ-পাশের লোকজন তা দেখেও কেউ এগিয়ে আসেনি। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালের দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ক্লিপটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ নুর জানান, ছিনতাইয়ের শিকার ব্যাক্তি পুলিশকে বিষয়টি না জানালেও ভিডিও ক্লিপটি দেখে তারা ছিনতাইকবারীদের শনাক্ত করেছেন। দু’ছিনতাইকারীকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার কথা বললেন তিনি। 

কোতোয়ালি থানার পিছনে সতীশ বাবু লেইনে প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে জানালো এলাকাবাসী। তবে লোকজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখা আর চিৎকার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। 
 

বিভি/এআই

মন্তব্য করুন: