খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
প্রতীকী ছবি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি তবলছড়ির ইউনিয়নের বিরাশিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্রী। তাকে মাটিরাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শামছুল আলম পলাতক রয়েছে।
জানা গেছে, শিশুটি তবলছড়ির হাজী পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেনর মেয়ে। শিশুটির মা ছোটবেলা রেখে চলে। শিশুটির বাবা ইসমাইল হোসেন চট্টগ্রামে চাকরি করেন। দাদীর বাড়িতে থাকতো শিশুটি।
গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দাদী মোল্লাবাজারে বিকাশে টাকা তুলতে গেলে এই ঘটনা ঘটে।
দাদীর অনুপস্থিতিতে একা পেয়ে প্রতিবেশী শামছুল আলম (৩৫) ভিকটিমের দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে।
ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কয়েক জন প্রভাবশালী ব্যক্তি চেষ্টা চালায়। এরই মধ্যে শিশুটি ক্রমে অসুস্থ হয়ে পড়লে তাকে মাটিরাঙা হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়িতে তালাবদ্ধ রয়েছে।
জানা গেছে, অভিযুক্ত শামছুলের তিন সন্তানের জনক। এলাকাবাসী জানান ঘটনার পর থেকে শামছুল আলম পালাতক রয়েছেন।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলার প্রস্তুতি চলছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: