• NEWS PORTAL

  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২জনকে গ্রেফতার করেছে পুলিশ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৬, ৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৬ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২জনকে গ্রেফতার করেছে পুলিশ 

দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক রয়েছে আরো দুই আসামি।

রবিবার দুপুরে গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগার প্রেরণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম। 

তিনি বলেন, গতকাল রাতে উপজেলার পালপাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্থানীয়রা দুইজনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বাঁকি দুইজনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহৃত রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: