গোপন সংবাদের ভিত্তিতে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সন্দিগ্ধ আসামি শারমিন সুলতানা সর্মি শেখ সাহেব বাজার এলাকায় অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে মেহেদি হাসানের আদালতে তার জামিনের শুনানি হয়। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে আদেশ না দিয়ে কিছুক্ষণ পর আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আসামিপক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মুরশেদ হোসেন শাহীন।
শুনানিতে তিনি বলেন, শারমিন সুলতানা সর্মিকে ‘মব’ করে আটক করা হয়েছে। এভাবে আটক করা আইনের পরিপন্থী ও সংবিধানের পরিপন্থী। এতে তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও দাবি করেন আসামিপক্ষের এই আইনজীবী।
পরে আদালত শারমিন সুলতানা সর্মির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: