• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৪:১৩, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:১৪, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনকে দস্যুমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে এসআরবি-৬। এরই ধারাবাহিকতায় আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। পাশাপাশি গত তিন দিনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গত ৯ অক্টোবর সুন্দরবনের সক্রিয় জলদস্যু আলিফ বাহিনীর দুই গ্রুপের ১৫ সদস্য এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি শটগান, চারটি দুনলা বন্দুক, নয়টি ওয়ান শুটারগান, ২৭৪ রাউন্ড তাজা গুলি, ২৩টি খালি কার্তুজ, সাতটি ওয়াকিটকি ও ছয়টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়।

এসআরবি-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাকি দস্যুদের অপরাধের পথ ছেড়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত