২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৬, বিপুল মাদক উদ্ধার
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে তাদের বিরুদ্ধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত জব্দের পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সূত্র জানায়, অভিযানে সবচেয়ে বেশি ১১৬ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন এবং রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে গ্রেফতার হয়েছেন। এর বাইরে গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেফতার করেছে।
ডিএমপি আরও জানায়, অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/বিএস/পিএইচ













মন্তব্য করুন: