• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দেবহাটায় গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি আমিনী গ্রেফতার

প্রকাশিত: ০৬:২০, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেবহাটায় গণপিটুনিতে হত্যা: প্রধান আসামি আমিনী গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আমিনীকে গ্রেফতার করেন।

গত ১৩ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেবহাটায় গণপিটুনির শিকার হয়ে মারা যান ওয়াহিদুজ্জামান শামীম (৩৮)। তিনি দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করে। এবার মামলার প্রধান আসামি আমিনীকে গ্রেফতার করা হলো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত