• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক!

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:২৯, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক!

রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুই পুলিশ সদস্য হলেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা ওমর আলী এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার মোহনপুর গ্রামের মিথুল ইসলাম।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাই ভিউ হোটেলের একটি কক্ষ থেকে ওই দুই পুলিশ সদস্যকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় কক্ষের খাটের নিচে সিগারেটের প্যাকেটে রাখা ১৯টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের পাইপ, চারটি গ্যাস লাইট ও দুটি ফয়েল পেপার জব্দ করা হয়।

পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের পরিদর্শক তাহামুদার রহমান বাদী হয়ে ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আরও জানান, ওমর আলী চাকরিরত অবস্থায় এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। অন্যদিকে, মিথুল ইসলাম রংপুর পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত