ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে ডিবি গুলশান বিভাগ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, সিআইডিতে দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলার সূত্রে সিআইডির অনুরোধে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সিআইডিতে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগে মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা।
এর আগে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই তাঁকে গ্রেফতার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন।
বিভি/বিএস/এসজি













মন্তব্য করুন: