দিনেদুপুরে বাড়ির সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে বাড়ির সামনে ফখরুল আলম রতন (৫০) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফখরুল আলম রতন একটি এনজিওতে চাকরি করতেন। চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে তিনি বাড়িতে জমিজমা দেখাশোনা করেন। সোমবার (১৯ অক্টোবর) বিকালে ফকরুল ইসলাম রতন বাড়ি থেকে বাইরে বের হন।
এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে এবং কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, পূর্ব শত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে কাজ করছে পুলিশ।
বিভি/এসজি













মন্তব্য করুন: