• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: সেই ‘শ্যুটার’ লেলিন গ্রেফতার

প্রকাশিত: ২২:৪৪, ১৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: সেই ‘শ্যুটার’ লেলিন গ্রেফতার

রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ওরফে লেলিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত।

সোমবার (১৯ অক্টোবর) ভোরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় ডিবির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে এক মধ্যরাতে রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার আবুল কালাম আজাদ শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত