• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে আ. লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ২২:৩০, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে আ. লীগ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে কামরুল ইসলাম সুমন (৩৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কামরুল ইসলাম সুমন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরপাপতী এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সদস্য।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন কামরুল ইসলাম সুমন। রাজধানীতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং দলটির মিছিল আয়োজনের উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় গ্রেফতার কামরুল ইসলাম সুমনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা সূত্র। 

বিভি/টিটি

মন্তব্য করুন: