• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক উপজেলা সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪০, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক উপজেলা সভাপতি গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সভাপতি শাকিল আহমেদকে গ্রেফতারর করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিকেলে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গ্রেফতার শাকিল আহমেদ ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: