সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক
ছবি: সংগৃহীত
সুন্দরবনে আবারও বেড়েছে জলদস্যু আতঙ্ক। মাছ ধরতে গিয়ে এদের হাতে ধরা পড়লে শারীরিক নির্যাতনের পাশাপাশি মোটা অঙ্কের পণ দিয়ে মুক্তি পেতে হয় জেলেদের। সম্প্রতি এসআরবির কাছে বেশ কয়েকটি জলদ গ্রুপ আত্মসমর্পণে কিছুটা স্বস্তি ফিরিছে জনমনে।
প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রের অববাহিকায় গড়ে ওঠা এ বনে ঘরবসতি গাড়া বেশিরভাগ মানুষেরই জীবন চলে মাছ ধরে।
জীবিকার সেই চেনা জলপথ কখনো কখনো জেলেদের কাছে এক আতঙ্কের নাম। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে গভীর বনে মাছ ধরা জেলে সুমন জানান, ভয় আর চরম আতঙ্কে কিভাবে দিন কাটছে তার ।
সুমনের মতো হাজারো জেলেরই দিন কাটে দস্যু আতঙ্কে। পরিস্থিতির ভয়াবহতায় বনে যেতেও ভয়।
বছরের পর বছর গহীন সুন্দরবনে বিশাল জলসীমা ব্যবহার করে গড়ে উঠেছে সংঘবদ্ধ দস্যুদের আধিপত্য। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী ।
সুন্দরবনকে ঘিরে গড়ে ওঠা অপরাধী চক্রের বিরুদ্ধে তৎপরতা চলবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিভি/এআই













মন্তব্য করুন: