চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে একটি গ্যারেজে অভিযান চালিয়ে একটি পুরাতন নম্বরবিহীন ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটির আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে তা বিভিন্ন খণ্ডাংশে বিভক্ত করে বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভি/এসজি













মন্তব্য করুন: