• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক

প্রকাশিত: ২২:০০, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:০১, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জবি ছাত্রলীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা ক্যাম্পাসে ওই ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক আমরা শনাক্ত করবো।

সন্দেহভাজন আটকের বিষয়ে প্রক্টর বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে, আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি।

বিভি/টিটি

মন্তব্য করুন: