• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশিত: ২০:৩৮, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই পালানোর সময় ফয়সাল ও সুকুমার হালদার নামের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আদালত এলাকায় আকস্মিকভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্ফোরণ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ফয়সাল ও সুকুমার হালদার নামের ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি বিস্ফোরণের কাজে ব্যবহার করা তাদের একটি মোটরসাইকেলও ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: