• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মিয়ানমারে পাচার হচ্ছিলো ৭০ হাজার কেজি সিমেন্ট, ৫ পাচারকারী আটক

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৬:৪০, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৬, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমারে পাচার হচ্ছিলো ৭০ হাজার কেজি সিমেন্ট, ৫ পাচারকারী আটক

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭০ হাজার কেজি সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়। 

মঙ্গলবার সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। 

এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

বিভি/এনইউ/এজেড

মন্তব্য করুন: