• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

খুলনায় এসআরবির অভিযানে ৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার

প্রকাশিত: ১১:০৮, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০৯, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় এসআরবির অভিযানে ৩টি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেফতার

খুলনা মহানগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তিনটি অস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

এসআরবি জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬নং ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুইটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম (স্বামী- মৃত শামীম জোয়াদ্দার, সাং- পাবলা, ৬নং ওয়ার্ড কবির বটতলা, দৌলতপুর, খুলনা) নামের এক নারীকে গ্রেফতার করা হয়।

এছাড়া, শুক্রবার (১৩ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক আরও একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর দক্ষিণ টুটপাড়া ২৮নং ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন জনৈক ফিরোজ সাহেবের বাড়ির টিনের প্রাচীরের বাইরে সবুজ পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি দেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে খুলনা মহানগরীর দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা।

বিভি/এসজি

মন্তব্য করুন: