• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

খুলনায় এসআরবির সঙ্গে গুলি বিনিময়, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১২:৩৯, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় এসআরবির সঙ্গে গুলি বিনিময়, বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ অভিযান চালায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন এসআরবি সদস্যরা।

উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/খুলনা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত