• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

একের পর এক নাশকতার উস্কানি, নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া আটক

প্রকাশিত: ১৭:০০, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
একের পর এক নাশকতার উস্কানি, নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া আটক

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলার দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে আটক করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি সম্প্রতি গোপালগঞ্জে নাশকতায় তার লোকজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি।’

এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলে পড়ে যাব’ বলে স্ট্যাটাস দিয়েছিলেন পাপিয়া।

ওসি আরো বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত