বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
ফাইল ছবি
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: