ডিবি হেফাজতে সুইডেন আসলাম, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আখতার হোসেন।
এর আগে রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশত্যাগের আগে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানাসহ বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
বিভি/এফআর/পিএইচ













মন্তব্য করুন: