• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পালিয়েও রেহাই মিললো না, নানাবাড়ি থেকে ধরা পড়লেন গোপালগঞ্জে থানায় আগুন দেওয়ার মূলহোতা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ২৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১৭, ২৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পালিয়েও রেহাই মিললো না, নানাবাড়ি থেকে ধরা পড়লেন গোপালগঞ্জে থানায় আগুন দেওয়ার মূলহোতা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা ভাংচুর ও অগ্নিসংযোগ এর অন্যতম মূলহোতা জয়নাল মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরসর্দি গ্রামের তার নানা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নাল মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের জাহাঙ্গীর মুন্সীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় একাধিক সাঙ্গপাঙ্গ নিয়ে থানায় হামলা করতে যাচ্ছেন জয়নাল মুন্সি। হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালায় এবং ভবনের নিচতলা ও দোতলায় আগুন ধরিয়ে দেয়। থানা প্রাঙ্গণে থাকা পুলিশ ও জব্দ করা অন্তত ১০ থেকে ১৫টি গাড়ি পুড়িয়ে দেয়।

ওই হামলার পর তিনি পালিয়ে ছিলেন। পরে পুলিশ তার গতিবিধি পর্যবেক্ষণ করে নানাবাড়ি ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেফতার করে। নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

বিভি/এইচবি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত