• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে গ্রেফতার ২

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৯:৩১, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহের অভিযোগে গ্রেফতার ২

খুলনার কয়রায় অভিযান চালিয়ে সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) এবং আব্দুর রহিম (২৬) নামে দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬ জানায়, হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, হাফিজুর জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। আব্দুর রহিম তাদের খাদ্য ও রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিতেন।

এ ঘটনায় গ্রেফতার দুজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিভি/এপি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত