• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার, ডিবির হাতে ধরা

প্রকাশিত: ২২:০৩, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার, ডিবির হাতে ধরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মানিকগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

তিনি ঢাকা মহানগর ডিবি পুলিশের বরাত দিয়ে জানান, গ্রেফতার মাহাবুবুর রহমান জনিকে ঢাকা থেকে মানিকগঞ্জে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

মাহাবুবুর রহমান জনি এর আগে মানিকগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি এবং ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত