• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দর ইজারা না দেওয়ার দাবিতে মতবিনিময়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চট্টগ্রাম বন্দর ইজারা না দেওয়ার দাবিতে মতবিনিময়

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি সংস্থাকে ইজারা না দেওয়ার দাবিতে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্হান কর্মসূচি পালন করবে বন্দর রক্ষা কমিটি।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। 

মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল-(এনসিটি), চিটাগং কন্টেইনার টার্মিনালের ( সিসিটি) মতো লাভজনক স্থাপনা গুলো পরিচালনার জন্য সরকার বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের স্বার্থহানিসহ নিরাপত্তা ঝুঁকিরও আশঙ্কা তাদের। 

তারা বলেন, বহুজাতিক কোম্পানি ও পুঁজিবাদী শক্তিগুলো দীর্ঘদিন ধরেই আমাদের জাতীয় সম্পদের দিকে নজর দিয়ে আসছে। এসব টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে সব মুনাফা তারা নিয়ে যাবে, দেশের মানুষের জন্য তেমন কিছুই অবশিষ্ট থাকবে না। পাশাপাশি বন্দরের আশপাশে গুরুত্বপূর্ণ সামরিক, বেসামরিক ও জ্বালানি স্থাপনা রয়েছে। ফলে দেশের সার্বভৌমত্ব নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি হবে। 

এসব অভিযোগ উপেক্ষা করে সরকার এনসিটি ও সিসিটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ইজারা দিলে কঠোর কর্মসূচি দেওয়া, অবস্থান কর্মসূচীসহ বন্দর সচল রেখে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
 

বিভি/এআই

মন্তব্য করুন: