• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী আজীবন পেনশন পাবেন যে শর্তে

প্রকাশিত: ২৩:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী আজীবন পেনশন পাবেন যে শর্তে

মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। তবে পেনশন ভোগের সময় পুনর্বিবাহ করেননি—এ মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।

তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে বছরে অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র দাখিলের এ শর্ত প্রযোজ্য হবে না।

সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করে জারি করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি গত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তিনি আদেশটিতে স্বাক্ষর করেন ২ সেপ্টেম্বর।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রবিবার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধানও ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

নতুন আদেশের ফলে মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীর পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে পুনর্বিবাহ না করার বিষয়টি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বহাল থাকছে। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে তা প্রমাণে নিয়মিত প্রত্যয়নপত্র দাখিলের বিধান রাখা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত