‘ব্যাংকখাত সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা চায় বাংলাদেশ ব্যাংক’
ব্যাংকখাত সংস্কারে সরকারের বিপুল অর্থ ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত পরবর্তী প্রজন্মের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংক খাত সংস্কারের জন্য জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ব্যয়ের ফলে ভবিষ্যৎ প্রজন্মকে একদিকে ঋণের বোঝা বহন করতে হবে, অন্যদিকে কর দিয়েও তারা প্রত্যাশিত সুবিধা পাবে না।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অর্থনৈতিক সম্মেলন ২০২৫’-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গভর্নর।
তিনি বলেন, ব্যাংক খাত সংস্কারে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের এই বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের কারণে পরবর্তী প্রজন্মের ওপর ঋণ ও করের বোঝা চাপবে। তারা ঋণগ্রস্ত হবে, করও দেবে, কিন্তু এর বিনিময়ে কোনো সুবিধা পাবে না। এ জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
গভর্নর আরও বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কেন্দ্রীয় ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে আগের তুলনায় ব্যবসা-বাণিজ্য পরিচালনা সহজ হচ্ছে।
এ সময় বড় করপোরেট ঋণের ওপর নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বলেন, দেশের অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি।
বিভি/এসএম/পিএইচ













মন্তব্য করুন: