• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এক কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি রুখে দিলো চট্টগ্রাম কাস্টম হাউস

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ১৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৫২, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এক কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি রুখে দিলো চট্টগ্রাম কাস্টম হাউস

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদের নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের  একটি রফতানি চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস আইসিডির প্রিভেন্টিভ টিম। 

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রফতানির ঘোষণা দিয়ে এর পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য রফৈতানির চেষ্টা করেছে  প্রতিষ্ঠানটি। এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রিভেন্টিভ টিম। এ সময় রফতানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষায় ঘোষিত ‘সর্টেড কপার’ পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়। পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিলো ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। এর গন্তব্য ছিলো জাপান।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করেছিলো। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত ‘সর্টেড কপার’ রফতানির ঘোষণা দিয়ে বিল অব এক্সপোর্ট দাখিল করে প্রতিষ্ঠানটি। তবে কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের প্রপেলার স্ক্র্যাপ রফতানির চেষ্টা ধরা পড়ে। 

কাস্টমস কর্তৃপক্ষের ভাষ্য, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎস ও প্রকৃতির পণ্য রফতানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউস।

বিভি/এআই

মন্তব্য করুন: