• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এক যুগের অপেক্ষাতেও ঘুরে দাঁড়ায়নি শেয়ারবাজার, নেপথ্যে কী?

প্রকাশিত: ০৮:৩২, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এক যুগের অপেক্ষাতেও ঘুরে দাঁড়ায়নি শেয়ারবাজার, নেপথ্যে কী?

ছবি: বাসস

বিগত সময়ে নানা উদ্যোগ ও বিনিয়োগকারীদের আশাবাদ সত্ত্বেও এক যুগের বেশি সময়েও ঘুরে দাঁড়াতে পারেনি দেশের শেয়ারবাজার। বিশ্লেষকদের মতে, কিছুটা ছাড় দিয়ে হলেও দুই-তিনটি বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা সম্ভব হলে বাজারের চিত্র বদলে যেতে পারতো।

অন্যদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করার পরিবর্তে অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা বিনিয়োগকারীদের মধ্যে ভীতি সৃষ্টি করছে।

২০১১ সালের শেয়ারবাজার ধসের পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বাজার পুনরুদ্ধারে নানা আশ্বাস দেওয়া হলেও পরবর্তী এক যুগের বেশি সময়ে সেগুলোর কার্যকর বাস্তবায়ন দেখা যায়নি। ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারও বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।

এরপর বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গঠন করে। তবে এত উদ্যোগের পরও দেশের শেয়ারবাজারে প্রত্যাশিত গতি ফেরেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক এখনো সাড়ে পাঁচ হাজার পয়েন্টের আশপাশে অবস্থান করছে। লেনদেনও চলছে বেশ সীমিত পরিসরে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা এক বিষয় নয়। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারবান্ধব পরিবেশ তৈরি করাও জরুরি।

তবে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির মধ্যেও ইতিবাচক সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর উদ্যোগ নেওয়া হলে বাজারে ভালো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যেতে পারে।

বিভি/জিএমএ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত