• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মাত্র ১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

প্রকাশিত: ১১:৫৩, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মাত্র ১৭ দিনে রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

নভেম্বর মাসের প্রথম ১৭ দিনেই দেশের রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ১৭ নভেম্বর নাগাদ প্রবাসীরা বৈধ পথে দেশে ২ দশমিক ০৫ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। ২০২৫ সালের নভেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। বিগত বছরের একই সময়ের চেয়ে এই প্রবৃদ্ধি প্রায় সাড়ে ১৪ শতাংশ বেশি।

রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক হলেও চলতি মাসের শুরুর দিকের তুলনায় প্রবাসী আয়ে কিছুটা ভাটা পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে (১-৭ নভেম্বর) রেমিট্যান্সের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২২ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় সপ্তাহে এই প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত (জুলাই থেকে ১৭ নভেম্বর) দেশের প্রবাসী আয় ১৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ১৩ দশমিক ২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

 

বিভি/এমএফআর

মন্তব্য করুন: