তিন দফা আলোচনায় কমেছে মজুরি প্রস্তাবের ব্যবধান
মজুরি নির্ধারণে তিন দফা প্রস্তাবের তুলনায় মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রথম প্রস্তাবে চারটি গ্রেডে ব্যবধান ছিল ১৭ হাজার থেকে ৩০ হাজার ১৫০ টাকা।
সর্বশেষ তৃতীয় প্রস্তাবে তা কমে ৬ হাজার ৩০০ থেকে ১৬ হাজার ১৭২ টাকায় নেমে এসেছে। মজুরি বোর্ডের দেওয়া তথ্যে এ কথা জানা যায়।
প্রথম প্রস্তাবে গ্রেড-১-এ শ্রমিকদের ৪৮ হাজার টাকা দাবির বিপরীতে মালিক পক্ষ ১৭ হাজার ৮৫০ টাকা প্রস্তাব করেছিল। এতে ব্যবধান ছিল ৩০ হাজার ১৫০ টাকা। সর্বশেষ প্রস্তাবে শ্রমিক পক্ষের দাবি ৩৫ হাজার টাকা এবং মালিক পক্ষের প্রস্তাব ১৮ হাজার ৮২৮ টাকা। ফলে ব্যবধান কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৭২ টাকা।
একইভাবে, গ্রেড-২-এ ব্যবধান ২৬ হাজার ৫০ টাকা থেকে কমে ১২ হাজার ১১৩ টাকা, গ্রেড-৩-এ ২১ হাজার ৮৯০ টাকা থেকে কমে ১০ হাজার ৪ টাকা এবং গ্রেড-৪-এ ১৭ হাজার টাকা থেকে কমে ৬ হাজার ৩০০ টাকা হয়েছে।
এতে দেখা যায়, শ্রমিক পক্ষের প্রস্তাবেই গ্রেড-১-এ ব্যবধান কমেছে ১৩ হাজার ৯৭৮ টাকা এবং গ্রেড-৪-এ কমেছে ১০ হাজার ৭০০ টাকা।
বিভি/টিটি













মন্তব্য করুন: